নিজস্ব প্রতিবেদক,ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়ায় নবগঠিত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে।এতে অংশ গ্রহণকারীরা জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খোন্দকার,উপজেলা বিএনপি’র আহবায়ক নূর মুজাহিদ স্বপন,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব সরদার জাফর ইকবাল হিরোকের পক্ষে নানা শ্লোগান দেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপনকে আহবায়ক ও সরদার জাফর ইকবাল হিরোককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহবায়ক কমিটি উপহার দেওয়ায় জেলা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।তারা ত্যাগী এই নেতাদের পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com