ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু জাফর মঈন সিদ্দিকী (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। বাদ আসর সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে তাঁর জানাজা শেষে পাবনার আরিফপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহবুব উল আলম বাবলু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com