স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে ১ নং তালম ইউনিয়নের তাড়াশ- রানীরহাট রোডে গোন্তা বাজার স্থানে সুজোকি জিক্সার মোটরসাইকেল দূর্ঘটনায় চালক নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, নিহত চালক মোস্তফা সেলিম পাবনার, সুজাপুর থানার, রাইপুর ক্ষেতু পাড়া এলাকার মোঃ ছোরয়ারদীর ছেলে।সে মাজে মাজে এই পথ দিয়ে বগুড়া যাওয়া আসা করতো। আজ মঙ্গলবার দুপুরে ১২:৩০ মিনিটে তার নিজস্ব মোটর সাইকেল সুজোকি জিক্সার পাবনা ল- ১৩-৩৮২৪ গাড়িটি নিয়ে বগুড়ার উদ্দেশ্য রউনা হন। প্রতি মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পথচারীরা দেখতে পেয়ে তাকে নিয়ে রানীরহাট বাজারে স্থানীয় ফার্মেসিতে গেলে সেখান কার ডাক্তার তাকে মৃত বলে জানান। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, ঘটনা শুনেছি পুলিশ পাঠিয়েছি। তার পরিবার থেকে লোকজন আসতেছে, আসলে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com