চাটমোহর নবাগত ইউএনও’র মতবিনিময়

Spread the love
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  (১৯ নভেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলা সভাকক্ষে সাংবাদিকের সাথে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,  সহ সভাপতি সঞ্চিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএম হাবিবুর রহমান, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কেএম বেলাল হোসেন স্বপন, কালবেলা প্রতিনিধি ইকবাল কবীর রন্জু, ২৪ চ্যানেল পাবনা প্রতিনিধি শাহীনুর রহমান, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার,   ভোরের দর্পন প্রতিনিধি এমএ জিন্নাহ, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, আজকালের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ। এসময় উপজেলা বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবৈধ সোঁতিবাধ বন্ধ, ইটভাটার মাটিকাটা, অবৈধ মাটির ব্যবসা, বড়াল নদীসহ অবৈধ দখলদার উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ, বাজার মনিটরিং, শিক্ষা প্রতিষ্ঠানের ইভটিজিং রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD