গুরুদাসপুরে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. নাটোরের গুরুদাসপুরে ছয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. শুভ (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের পম-পাথুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। শুভ ওই গ্রামের সুজন আলীর ছেলে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন শিশুটির মা।
জানা গেছে, ঘটনার দিন দুপুরের দিকে পাশর্^বর্তী চাচার দোকানে বিস্কুট কেনার উদ্দেশ্যে বের হয় শিশুটি। বিস্কুট কেনার পর বাড়ী ফেরার পথে পার্শ^বর্তী দোকানদার শুভ তাকে ডাক দেন। শিশুটি তার দোকানের নিকট গেলে তাকে চকলেটের লোভ দেখিয়ে ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ী গিয়ে কান্নাকাটি করতে থাকলে তাকে জিজ্ঞাসাবাদে সব ঘটনা খুলে বলে তার মাকে। এমতাবস্থায় শিশুটির অবস্থা খারাপ হলে সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার অক্সিন বলেন, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশুটির মা সোমবার বাদী মামলা দায়ের করলে অভিযুক্ত শুভকে গ্রেপ্তার করা হয়েছে।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD