নন্দীগ্রামে নতুন ইউএনওর মতবিনিমিয়

Spread the love
আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে জনপ্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেছে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ লায়লা আঞ্জুমান বানু। ১৮ নভেম্বর সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের দাপ্তরিক কর্মকর্তা, কর্মচারী, ইউপি চেয়ারম্যান, আনসার সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দের সাথে তিনি মতমিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গাজীউল হক, প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আলীজার, শিক্ষা কর্মকর্তা সারোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা বাস্তবায়ন মোঃ ফজলুল করিম,  ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, রেজাউল করিম কামাল ,আবুল কালাম,আব্দুল মতিন প্রমুখ।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD