শাহ আলম: সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। যমুনা নদীর কোল ঘেসে সিরাজগঞ্জ জেলা।এই জেলার চারপাশে বিস্তীর্ণ মাঠ ঘাট নদী। গ্রামগুলোতে চলছে ধান কাটার মৌসুম। সাথে চলছে খেজুর গাছ থেকে রস নামানোর প্রস্তুতি। আর কদিন পরেই নবান্ন উৎসব। নতুন ধানের হরেক রকম পিঠা, গোয়ালে গরুর দুধ, খেজুর গুড় দিয়ে তৈরি পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যাবে গ্রামবাসীর ঘরে ঘরে। গ্রামের ধান ক্ষেতের পাশে গেলে মৌ মৌ গন্ধে ভরে যায় মন।
এখন গ্রামে গ্রামে কিষান কৃষাণীর মুখে হাসি, ক্ষেত ভরা ধান, পুকুর ভরা মাছ,গোয়াল ভরা গরু। সবাই নতুন ধান ঘরে তোলার কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। গ্রামের ছোট ছোট দুরন্ত ছেলেরা খেজুর গাছের ডাল দিয়ে খেলনা গাড়ি বানিয়ে গ্রামের মেঠো পথে দৌড়াদৌড়ি করছে। এখন শীতকালে গ্রামের হাটে ঘাটে তরতাজা শাকসবজি চোখে পড়ার মত। গ্রামের এই অনাবিল সুখ শান্তি উপভোগ করতে চলে আসুন গ্রামে। তাই তো গ্রামকে মায়ের আঁচলের সাথে তুলনা করা হয়েছে। তাই তো কবির ভাষায় আম গাছ, জাম গাছ, বাঁশঝাড যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com