চাটমোহরে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার 

Spread the love
চাটমোহর প্রতিনিধি. পাবনার চাটমোহরে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষক উপজেলার বোয়ালমারী গ্রামের আমিন উদ্দিনের ছেলে গোলজার হোসেন (৫০)। বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ছিলেন। একদিন পর ভাসমান অবস্থায় মিলল তার মরদেহ। 
আজ শুক্রবার ১৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার দুবলিয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোরে বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বোয়ালমারী গ্রামের খলিসাগারি বিলে নিজের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে নামেন গোলজার হোসেন। একপর্যায়ে বিলের পানির স্রোতে তলিয়ে যান তিনি। তারপর থেকে তার কোন খোঁজ পায়নি পরিবারের লোকজন। 
শুক্রবার সকালে বিলের অপর প্রান্তে দুবলিয়ারর বিলে তার মরদেহ ভেসে ওঠে। তার লাশ ভাসতে থেকে পরিবার ও পুলিশকে জানায় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনারস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে দুপুর সাড় ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনজুরুল আলম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD