ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক স্বপন; সদস্য সচিব হিরোক

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি. পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র  আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপনকে আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোককে  সদস্য সচিব করা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ১০ টার দিকে জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। আর চারজন যুগ্ম আহ্বায়ক হলেন-নূরুল ইসলাম বরাত,আবু হেনা মোস্তফা কামাল রেজা,আনিছুর রহমান লিটন ও আলতাফ হোসেন খান। প্রেস বিজ্ঞপ্তিতে,আগামী ২০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
এদিকে উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD