নাটোরে মোহনা টেলিভিশনের  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Spread the love
মোঃএমরান আলী রানা, নাটোর জেলা প্রতিনিধিঃ জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির ১৪ বছর পূর্ন করে ১৫ বছরে পদার্পণ উপলক্ষে রেলি,আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পালন করা হয়েছে। দর্শক ফোরাম নাটোরের আয়োজনে সোমবার সকাল সাড়ে দশটায় শহরের ফ্লেম রেস্টুরেন্টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোহনা টিভির নাটোর প্রতিনিধি মোঃ রাশেদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ রাশেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও  একুশে টিভি নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা নাটোর প্রতিনিধি জুলফিকার রহমান জোসেফ, সময় টিভির সিনিয়র রিপোর্টার আল মামুন,ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজিদ আলী ঝর্ণা, মোহনা টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি মোল্লা এমরান আলী রানা। এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম সুশীল সমাজের নেতৃবৃন্দ। সাংবাদিক বুলবুল আহমেদের সঞ্চালনায়। অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কাটা মধ্যে দিয়ে ১৫ বছরে পদার্পণ উদযাপন করেন। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD