শাহজাহান: গত শনিবার সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল মাদ্রাসায় চলনবিল উন্নয়ন ফাউন্ডেশন ফাউন্ডেশন এর উদ্যোগে প্রতিষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাক্তার এমএ সাত্তার এর সভাপতিত্বে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের জন্য দোয়া ও সম্মাননা পদক বিতরনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি অধ্যক্ষ মোসলেম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, চলনবিল ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল হামিদ তাড়াশ উপজেলা দারুল ইসলাম ট্রাস্টের প্রিন্সিপাল অধ্যক্ষ খ ম সাকলাইন ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহজাহান আলী সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারী ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক রাশেদুল ইসলাম শহীদ ছাত্র শিবিরের জেলা সভাপতি আলহাজ আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ছাত্র সমন্বয়ক মহসিন আলম প্রমুখ অনুষ্ঠানে ১৮ জন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের আহত বীরদের ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়। তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্রজনগণতার আন্দোলনে অংশগ্রহণকারী সকলকে বীর খেতাবে ভূষিত করতে হবে। # শাহজাহান তাড়াশ সিরাজগঞ্জ
চলনবিল বার্তা chalonbeelbarta.com