তাড়াশে ৯১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ 

Spread the love
আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশের মোবাইল কোর্ট পরিচালনার মাধ‌্যমে ৩টি স্রোতিজালের স্থাপনা বিনষ্ট ও ৩ লক্ষ ৬৪ হাজার টাকা মূ‌ল্যের ৯১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত বৃহস্প‌তিবার উপজেলার চরকুশাবাড়ি ও মাগুড়া ব্রিজ এলাকায় সেনাবাহিনীর সদস্যদের উপ‌স্থি‌তে উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ’র পরিচালনায় এই অভিযান করা হয়। 
এ ব্যাপারে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, স্রোতিজাল ও চায়না দুয়ারী জাল মৎস‌্য সম্প‌দের জন‌্য হুম‌কি স্বরুপ। ছোট, বড় থেকে শুরু করে যে কোন জলজ প্রাণী একবারে সমস্ত জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল ও স্রোতিজাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যহত থাকবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD