তাড়াশে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Spread the love

মহসীন আলী: সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।  এ উপলক্ষে জাতীয়  ও দলীয়  পতাকা উত্তোলন ও  বর্ণাঢ্য র‍্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপি’র দলীয়  কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর   বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দিবসটি পালন  উপলক্ষে আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলীর সভাপতিত্বে 

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক  আমিনুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক মোঃ দুলাল হোসেন , সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, যুবদলের আহবায়ক এফএম শাহ আলম  প্রমুখ।
অপর দিকে উপজেলা যুবদলের আয়োজনে তাড়াশ দলিল লেখক সমিতির কার্যালয় চত্বরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন  যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব  রাজিব আহমেদ মাসুম। বক্তব্য রাখেন,  উপজেলা যুবদল আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন খাঁন, যুগ্ম আহবায়ক শুকুর মির্জা, পিএম নজরুল ইসলাম, রুহুল আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মন্ডল, সদস্য সচিব সাইফুল খাঁন, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেন,  পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা প্রমূখ।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD