সলঙ্গায় ধানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Spread the love

ফারুক আহমেদঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মাহমুদপুর গ্রামের কৃষক ছাইদুর রহমান। কাঁদার কারণ, তার কষ্টে রোপন করা ৫৪ শতক জমির রোপা আমন ধান কে বা কাহারা তাকে সর্বশান্ত করতে আগুন  লাগিয়ে পুড়ে ফেলেছে। এ বিষয়ে সাইদুর রহমান বিচার চেয়ে ধরনাও দিচ্ছেন বিভিন্নজনের কাছে। কিন্তু কোথাও বিচার না পেয়ে অবশেষে থানায় লিখিত অভিযোগ করেছেন। কারও বিরুদ্ধে কোন অভিযোগ করতে পারছেন না, কারণ ধান পোড়ানো বিষয়  কাউকে সে দেখিনি।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, ‘আমি খুব গরীব। আমি এই ৫৪ শতক জমি ২ লক্ষ  টাকা দিয়ে  কট বন্দগী রেখে এই জমিতে রোপা আমন চাষ করেছি  শুধু  পেটের ভাতের আশায়। আর কয়েকদিন পর ধান কেটে ঘরে তুলতে পারতাম। পোকার কারণে আগেই আমি আগাম সাম্পা কাটারি কেটে ছিলাম।  কিন্তু আমাদের সেই আশায় পানি ঢেলে দিলো। আমাদের কারো সাথে তেমন কোন শত্রুতা নেই। কারা অন্ধকারে এ জঘন্য কাজ করতে পারে। যার বাজার মূল্য  প্রায় ৪৪৮০০ টাকার মত ক্ষতি করেছে। 

আবু সাইদের পরিবারের লোকজন কান্না বিজড়িত কন্ঠে আরো বলেন, ‘গত ৭ নভেম্বরে আমাদের কাটা ধান জাড়াই ও মাড়ায়ের জন্য বাড়িতে আনার কথা ছিল। কিন্তু তার আগের রাতে  ৬ নভেম্বর অর্থ্যাৎ গত বুধারের দিন বাড়িতে উঠনোর আগের রাতে  ওই অমানুষরা ধানের জিমির পাশে কাঁচা রাস্তার  উপরে  কান্দি দেওয়া শুকনো  ধানের আগুন দিয় পুড়িয়ে দিয়েছে।  দেশের সম্পদ নষ্ট করেছে। চুরি করলেও তো কারো না কারো কাজে লাগে, কিন্তু পুড়িয়ে ফেললে কি কাজে লাগে। এই ভাবেই আমাদের সর্বশান্ত করতে  ধান পুড়িয়ে ফেলছে। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে সলংগা থানার কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে হলে তিনি এই  প্রতিনিধিকে বলেন, এখনো  এ বিষয়  আমি কিছু জানিনা তবে অভিযোগ  পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা করবো।’

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD