সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আবু বক্কর সিদ্দিক( ফিরোজ)

Spread the love

শাহ আলম: সংসদীয় আসন ৬৪, সিরাজগঞ্জ ৩, রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা বাসিকে আন্তরিক সালাম আস সালামু অয়ালাইকুম। ন্যায় ও কল্যাণের ভিত্তিতে সিরাজগঞ্জ ৩ আসন পরিচালিত  হবে ইনশাআল্লাহ এমনটাই প্রত্যাশা আবু বকর সিদ্দিক( ফিরোজের )। ১৯৮৬ সালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।  বাবা সোলাইমান একজন শিক্ষক এবং সুনামধন্য সামাজিক ব্যক্তিত্ব। আবু বকর সিদ্দিক (ফিরোজ)স্থানীয় মাদ্রাসা থেকে দাখিল  ও আলিম পাস করেন। পরে ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেন। ছাত্রজীবন থেকেই মানুষের সাথে সুসম্পর্ক এবং জনকল্যাণমূলক কর্মতান্ডের  সাথে জড়িয়ে আছেন  তিনি। ঢাকায় রিয়েল এবং হাউজিং ব্যবসা করছেন। সামাজিক দায়বদ্ধতা  এবং মানুষের প্রতি ভালোবাসা থেকে রায়গঞ্জ,  তাড়াশ ও সলঙ্গা সংসদীয় নির্বাচনী এলাকায় বসবাসরত অবহেলিত, গরীবদু:খী অসহায় ও বৃদ্ধ মানুষের সেবা করে যাচ্ছেন।   ছাত্র-ছাত্রীদের পড়ালেখা, বেকারদের কর্মসংস্থান ও  ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের  কার্যক্রমেও অগ্রণী ভূমিকা রেখে চলেছেন আবু বকর সিদ্দিক (ফিরোজ)। দেশের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতিতে সিদ্দিক ফিরোজ ফাউন্ডেশন, জুলাই ২০২৪ ছাত্র আন্দোলন, সমন্বয়কদের গণত্রাণ কর্মসূচিতে সিদ্দিক ফিরোজ ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যাহা পৌঁছে যায় কুমিল্লা ও ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে।  আবু বকর সিদ্দিক ( ফিরোজ) সুবিধা বঞ্চিত মানুষের জন্য খাদ্য,  বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছেন। মানবিক মূল্যবোধ সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সুবিধা বঞ্চিত অসহায়  গণমানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আবু বকর সিদ্দিক (ফিরোজ)। মহান আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন ততোদিন মানবিক কাজ করে যেতে চান তিনি। ইতিমধ্যে রায়গঞ্জ,, তাড়াশ ও সলঙ্গা নির্বাচনী এলাকায় তার নাম মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। নির্বাচনী এলাকার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা সহ  প্রতিটি উপজেলার আনাচে কানাচে তার ছবি, ব্যানার, ফেস্টুন, প্রচার প্রচারণা সভা পাচ্ছে। 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD