সলঙ্গায় টিসিবির চাল,ডাল ও তেল বিতরণ

Spread the love
ফারুক আহমেদঃ গত  রবিবার  সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার অন্তরগত ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে নতুন প্যানেল চেয়ারম্যান নওজেস আলী (নায়েব) এর নেতৃত্বে প্রায় ১৬ শতকের মত কার্ডধারী গরীব দুস্তদের মাঝে  ভর্তুকি মূল্যে সুন্দর  ও সুষ্ঠুভাবে ভাবে  তেল, ডাল ও চাল বিক্রি অনুষ্ঠিত হয়েছে।  কার্ডধারী রফিকুল ইসলামসহ আরো কয়েকজন গরীব দুস্ত ও নিম্ন বিত্তআয়ের পরিবারের লোকজন এই প্রতিনিধিকে   বলেন, এবার নিয়ম কানুন মেনে  সুশৃঙ্খল ভাবে শুধু  কার্ড ধারীরা ছাড়া অন্য কেউ টিসিপির পূ্ণ্য তুলতে পারছেন না। যা অন্য কোন সময়ে হয়নি আমরা এই প্যানেল চেয়ারম্যানকে ধন্যবাদ জানায়।  তারা আরো বলেন, এই সরকারের কাছে আমাদের দাবি কার্ডধারীর সংখ্যা বাড়ানো হলে আরো কিছু দুস্ত ও নিম্ন মধ্যবৃত্ত লোকদের কষ্ট লাগব হতো। প্যানেল চেয়ারম্যান নওজেস আলী নায়েব এই প্রতিনিধিকে বলেন, আমার ইউনিয়নে প্রায় ১৬ শত ৫টির মত  পরিবার কার্ডধারীর মধ্যে প্রতি মাসে কয়েকটি পণ্য বিক্রি করে আসছে টিসিবি। এতে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারেন। তবে বর্তমানে কার্ড না থাকলে টিসিবির পণ্য কেনার সুযোগ নেই। তবে সবকিছুর মূল্য যখন উর্ধমুখি তখন আরো কিছু কার্ড হলে উপকৃত হতো নিম্ন আয়ের মানুষ। 

দেশে বর্তমানে বিভিন্ন নিত্যপণ্যের উচ্চ দামের কারণে কষ্টে আছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে তাঁদের স্বস্তি দিতে সরকার খোলাবাজারে কৃষি পণ্যবিক্রিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সাধারণ ভোক্তাদের জন্য টিসিবির মাধ্যমে খোলাবাজারে (ট্রাকে করে) পণ্য বিক্রির নতুন উদ্যোগটি নেওয়া হয়েছে। এই রূপ সল্পমূল্যে চাল, ডাল ও তেল খোলাবাজারে ক্রয় করতে পরে  স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। 

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), পাঁচ কেজি চাল ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্যতেলের দাম রাখা হবে ১০০ টাকা। আর প্রতি কেজি চাল ৩০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। 

 প্যানেল চেয়ারম্যান নওজেস আলী নায়েব আরো জানিয়েছন, গত রবিবার  সকালে জামায়াত ও বিএনপির নেতৃত্ব বিন্দু ইউনিয়ন পরিষদ চত্বরে উপস্থিত থেকে  টিসিপি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন। 

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD