ফারুক আহমেদঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আমশড়া জোরপুকুর বাজারে আর্থিক লেনদেন ও নিরাপত্তার স্বার্থে একটি রাষ্ট্রায়িত ব্যাংক প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন এলাবাসি। ওই বাজারে রাষ্ট্রায়িত ব্যাংক প্রতিষ্ঠা হলে এক দিকে যেমন এলাকার মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে অন্য দিকে প্রবাসিদের কষ্টে উপার্জন বৈদেশিক মুদ্রা সহজে পরিবারের নিকট পৌঁছাতে পারবে।এতে রাজস্বও পাবে সরকার। এমনটাই বললেন ওই এলাকার ইট ভাটার মালিক মোঃ আব্দুস সাত্তার মাস্টার।
তিনি বলেন, আমশড়া বাজারটি সলঙ্গা থেকে ৭ কিলোমিটার পশ্চিমে, তাড়াশ পৌর সদর থেকে ৭ কিলোমিটার পূর্বে, নিমগাছী বাজার থেকে ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এতো দূর – দূরান্তে গিয়ে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ভাবে ব্যাংকিং লেনদেন করতে হচ্ছে এলাকার মানুষদের। এছাড়াও ওই বাজার সংলগ্ন এলাকার রয়েছে ইট ভাটা। যেখানে প্রতিদিন শতশত দিনমজুর কাজ করছেন। আর লেনদেন হচ্ছে প্রতিদিন লাখ লাখ টাকা। শুধু তাই নয় ওই বাজার এলাকার চার পাশে রয়েছে প্রায় ৫ শতাধিক মুরগির খামার। যেখানে ব্যবসা করছেন বড় বড় ফিড ব্যবসায়িক। রয়েছে মাছের হ্যাচরীসহ শতাধিক মৎস্য চাষি। অত্র এলাকার শত-শত লোকজন আছেন প্রবাসে। যারা তাঁদের পরিবারের নিকট বৈদেশিক মুদ্রা পাঠাতে প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছেন। এ ছাড়া ওই এলাকার আছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও মন্দির। বাজার এলাকায় রয়েছে অসংখ্য ফানির্চার ও কাঠ ব্যবসায়ী। আমশড়া জোরপুকুর বাজারে হাজী মার্কেটের মালিক নার্সীর উদ্দীন বলেন, আমশড়া বাজারে কোনো ব্যাংক না থাকায় এলাকার মানুষদের সময়ের অপচয় এবং ঝুঁকি নিয়ে ব্যাংকিং লেনদেন করতে হচ্ছে প্রায় ৭/৮ কিলোমিটার পথ পেরিয়ে। এতে বাড়ছে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা। তিনি ওই বাজারে একটি রাষ্ট্রায়িত ব্যাংক প্রতিষ্ঠার জোড় দাবি জানান।
এ ব্যাপারে আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক বলেন, আমশড়া বাজারে একটি রাষ্ট্রায়িত ব্যাং থাকলে এলাকার সর্বস্তরের মানুষ নিরাপত্তার সাথে ব্যাংকিং লেনদেন করতে পারতেন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিক স্টাঢিস বিভাগের অধ্যাপক ড.আব্দুস সামাদ বলেন, এলাকার মানুষ এখন আর্থিক ভাবে অনেকটাই স্বচ্ছল। আমশড়া জোরপুকুর বাজারে একটি রাষ্ট্রায়িত ব্যাংক প্রতিষ্ঠা হলে এলাকার মানুষের ব্যাংকিং লেনদেন নিরাপদ ও সুবিধা জনক হত। ব্যাংক প্রতিষ্ঠ এলাকার মানুষের এখন প্রাণের দাবি।
চলনবিল বার্তা chalonbeelbarta.com