ডাঃ আমজাদ হোসেন, উল্লাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ জামাতে ইসলামী উল্লাপাড়া থানা বাঙ্গালা ইউনিয়ন শাখার উদ্যোগে চেংটিয়া বিএম কলেজ কক্ষে কর্মী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভার সভাপতিত্ব করেন বাঙ্গালা ইউনিয়ন সভাপতি মাওঃ আমিনুল ইসলাম বুলবুল, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতে রোকন মোঃ —বরাত আলী
উক্ত কর্মী বৈঠক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখা জামাতের সেক্রেটারি মাওঃ জাহিদুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াত অফিস সম্পাদক মাওঃ আব্দুল বারিক সাহেব। উক্ত কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামী নেতাগন কর্মীদের শিক্ষা ও করনিয় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com