উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ দেশ ব্যাপি আওয়ামীলীগের লগি-বৈঠার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।গত সোমবার বিকেলে উল্লাপাড়া শহীদ মিনারে এ আলোচনা সভার আয়োজন করে পৌর জামায়াত । পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী । সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, অফিস সেক্রেটারী আব্দুল বারী, পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শামীম রেজা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী এস এম আল আমিন হোসেন, বড়হর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহীন আলম, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি মোঃ মোস্তফা সাদ, কামিল মাদ্রাসা শিবিরের সভাপতি আশিকুর রহমান প্রমুখ ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com