সলঙ্গায় আহলে হাদিস আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love
ফারুক আহমেদঃ  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গাতে বাংলাদেশ আহলে হাদিস  আন্দোলন রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আকিদাহ ও শিরেক, বিদাআতের উপর আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার  বিকালে উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নে আমশড়া মার্কাস মসজিদে এ আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। আমশড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সহকারি শিক্ষক আলহাজ্ব  মাওলানা সাখাওয়াত হোসেন মাস্টারের  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রাজশাহী আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদ্রাসার ভাইসপ্রিন্সিপাল ড.নূরুল ইসলাম। 
এ সময় নূরুল ইসলাম বলে,আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপসহীন ভাবে ওহীর বিধানের আলোকে আকিদাহ,  শিরেক, বেদাআত নিয়ে কথা বলে যাচ্ছে ভবিষ্যতেও কথা বলে যাবে। আহলে  হাদিস আন্দোলন বাংলাদেশ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলামের পরিচালনায় 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বাংলাদেশ আহলে হাদিস  আন্দোলনের সভাপতি মুহাম্মাদ মর্তযা, সাধারণ সম্পাদক মতীন, যবসংঘের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উল্লাপাড়া উপজেলার বাতুল মাল সম্পাদক মুহাম্মাদ আলী প্রমুখ। সভাপতির বক্তব্যে মাওলানা সাখাওয়াত হোসেন  বলেন, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন  মানুষের কল্যান সাধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করছে। এদেশে তথা সমাজ থেকে শিরেক ও বিদায়াআত তুলতে পারলে তাছাড়া আল্লাহর আইন ও সু শাসন প্রতিষ্ঠা করতে পারলে চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি এগুলো  থাকবে না।  এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশত ধর্মপ্রাণ মুসলমানেরা  উপস্থিত ছিলেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD