বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ বাসযাত্রী নিহত

Spread the love
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার রাত  ১০টার দিকে উপজেলার রেজুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও দুইজন।
নিহতরা হলেন, ইবনে সিনা ফার্মাসিটিক্যালের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম ও রাজশাহীর পুঠিয়ার উৎসব দত্ত।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাককে ওভারটেক করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD