মোঃএমরান আলী রানা :
নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে উপজেলার সোয়াইড় পুকুর মাঠ প্রাঙ্গণে রামানন্দ খাজুরা ইউনিয়ন শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী।
রামানন্দ খাজুরা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. হায়দার আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারী মো. ফরহাদ আলীর সঞ্চালনায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মুফতি আব্দুর রাকিব বিন আনোয়ার, সহ-সভাপতি ক্বারী মো. মকবুল হোসেন, সিংড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আব্দুস সালাম, সেক্রেটারী শাহ্ ওয়ালী উল্লাহ সেলিম, সহ-সভাপতি মাওলানা মো. খলিলুর রহমান প্রমুখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com