নাটোর প্রতিনিধি,
হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গপূজায় সার্বিক নিরাপত্তা ও দুর্বৃত্তদের রুখে দিতে নাটোরের বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, উপজেলা বিএনপি ও বনপাড়া পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বনপাড়া পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ লৎফর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক ও দলিল লেখক সমিতির সভাপতি সরদার মোঃ রফিকুল ইসলাম।
বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বতর্মান সদস্য এবং দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বনপাড়া পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ ইদ্রিস মোল্লা, মহিষভাঙ্গা ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুসেন ফকির ও
ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় নেতারা বলেন, সনাতন ধর্মের মানুষজন যেন তাদের এ উৎসব সঠিকভাবে পালন করতে পারে এবং সেখানে যাতে কোনরকম বিশৃঙ্খলা না হয় সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com