গুরুদাসপুরে দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মহড়া হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন।
দুর্যোগ প্রশমন বিষয়ক বিভিন্ন মহড়া দেখায় ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মীরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD