শাহ আলম :
নিজে বাঁচুন, পরিবেশ বাঁচান , এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী দেশী গ্রামে ১০, হাজার পিস্ তালের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
০৪/১০/২০২৪ ইং রোজ শুক্রবার সকাল ৯,ঘটিকায় এই কর্মসূচির উদ্বোধন করেন এন্টি – ডিসক্রিমিনেশন সোশ্যাল অর্গানাইজেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সবুজ তালুকদার । এই কর্মসূচির মাধ্যমে দেশী গ্রাম ইউনিয়নের প্রতিটি মেঠো পথের দুই ধারে তালের বীজ বপন কর্মসূচি বাস্তবায়ন হবে । ফলে প্রতিটি রাস্তার গাছগুলো যখন বড় হয়ে দাঁড়িয়ে থাকবে, তখন প্রাকৃতিক সৌন্দর্যে মনমুগ্ধকর পরিবেশ উপলব্ধি করতে পারবেন পথচারীরা এবং নির্মল অক্সিজেন সেবন করতে পারবেন। বজ্রপাত হতে রক্ষা করবে এই তালগাছ গুলো । পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখবে । তাদের এই কর্মকাণ্ডে খুশি এলাকাবাসী । সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর কাছে এই সোয়াব তারা পেতেই থাকবেন । সম্পূর্ণ অ – লাভজনক এবং অ- রাজনৈতিক তরূণদের নিয়ে দেশের বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ ছাত্রদের উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে । তারা এই সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপণ ছাড়াও সমাজের অবহেলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াবেন,, মাদক নির্মূল অভিযান অব্যাহত রাখতে ভূমিকা রাখবেন ,।
সমাজের অনিয়ম, ঘুষ ,দুর্নীতি ,রোধে ভূমিকা রাখবেন এই সংগঠন । সংগঠনের পৃষ্ঠপোষকতায় ভূমিকা রাখছেন,, যথাক্রমে
সংগঠনের সাধারণ সম্পাদক,, কাউসার আহমেদ এবং সিনিয়র সহ-সভাপতি বুলবুল আহমেদ তালুকদার । আজকের বৃক্ষরোপণ কর্মসূচির যে সমস্ত সম্মুখ যোদ্ধারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন,,, আমির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক। ফিরোজ মাহমুদ নয়ন অর্থ বিষয়ক সম্পাদক । অ্যাডভোকেট জাকির হোসেন ,আইন বিষয়ক সম্পাদক । মোহাম্মদ রুহুল আমিন মাস্টার মাদক নিয়ন্ত্রণ বিষয়ক সম্পাদক। আরো উপস্থিত ছিলেন লাভলু হোসেন, মোয়াজ্জেম হোসেন ,মাসুদ রানা, উজ্জ্বল ,সুলতান, মুন্না ,রাকিব ,সাদ্দাম প্রমূখ : ।
|
ReplyForward
|
চলনবিল বার্তা chalonbeelbarta.com