দূর্গাপুজা বিষয়ে গুরুদাসপুরে মতবিনিময়

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গুরুদাসপুর থানা চত্তরে ওই সভায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবর্গ, গনমাধ্যমকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ছাড়াও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক অসিম কুমার পাল, পৌর পুজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার, বৈষম্যবিরোধী ছাত্র নেতা খালিদ হাসান বক্তব্য রাখেন। সভা সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. আবু রায়হান।
আসন্ন দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিত করতে জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন। দূর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD