তাড়াশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Spread the love

সাব্বির আহম্মেদ: “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে স্কুল- কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালীতে স্কুল- কলেজের শিক্ষক,শিক্ষিকা,কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন দাবী তুলে ধরে ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান করেন।
পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সকল এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা গুলোকে একযোগে জাতীয়করনের সাথে সাথে বাড়ি ভাড়া ও উৎসব ভাতা শতভাগ, চিকিৎসা ভাতাসহ সকল দাবি দাওয়া পূরণের জন্য জোড় দাবী জানান।
তাড়াশ পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. জাফর ইকবাল, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, উপাধ্যাক্ষ মো. আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, প্রভাষক আব্দুল কাদের, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, প্রধান শিক্ষক মো. ফারুক আহম্মেদ প্রমূখ। পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD