গুরুদাসপুর বিএনপি নেতা বাবলুর অফিস উদ্বোধন

Spread the love

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর থানা শিক্ষাসংঘ পাঠাগারে পৌর বিএনপির সভাপতি মেয়র পদপ্রার্থী মশিউর রহমান বাবলুর অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে চাঁচকৈড় পুরানপাড়াবাসীর আয়োজনে আনুষ্ঠানিকভাবে ফিতাকেটে ওই অফিস উদ্বোধন করেন তিনি।
এ উপলক্ষে বিএনপি নেতা বাদশা হাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক পৌর মেয়র মো. মশিউর রহমান বাবলু ছাড়াও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, মিজানুর রহমান ও সহসভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর রেজা শাহ ও সামছুর রহমান, উপজেলা ছাত্রদল আহŸায়ক সুজাউদ্দৌলা সুজন, উপজেলা স্বে”ছাসেবক দলের আহŸায়ক শামিম আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম শাহ।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD