হাটিকুমরুল- বনপাড়া মহা সড়কের পাশে মাছ বিক্রি করে আয় করছেন অনেকেই

Spread the love

শফিউল হক বাবলু তাড়াশ ( সিরাজগঞ্জ) থেকে- ঃ চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বিল থেকে পানি নেমে যেতে শুরু করায় বিভিন্ন প্রজাতির প্রচুর ছোট মাছ ধরা পড়ছে। আর এ সব মাছ স্থানীয় আড়ৎ,হাট-বাজারে বিক্রি করার পরে ও এলাকার গুরুত্ব পুর্ণ রাস্তার পাশে লাইন ধরে বসে থেকে মাছ বিক্রি করতে দেখা গেছে।
বিশেষ করে হাটিকুমরুল- বনপাড়া মহা সড়কের পাশে সারিবদ্ধ ভাবে মাছ নিয়ে বসে থাকতে দেখা গেছে অনেককে। হামকুড়িয়া গ্রামের উজ¦ল হোসেন জানান সকাল ১০টার মধ্যে আস-পাসের সকল আড়ৎ ও বাজার বন্ধ হয়ে যায়। এ সময় পর যারা মাছ ধরে তারা হাটিকুমরুল- বনপাড়া মহা সড়কের পাশে মাছ বিক্রির জন্য অপেক্ষা করতে থাকে। অনেক প্রাইভেট কারের ও অন্যান্য যাত্রীরা গাড়ী দার করিয়ে বিলের তাজ টেংড়া,পুটি,গোচই.পাবদা,কই,শিং,বাইন সহ বিভিন্ন প্রজাতির মাছ ক্রয় করেন।
ওই গ্রামের কাশেম আলী জানান, স্যারদের যদি কোন মাছ পছন্দ হয় তবে অন্যান্য বাজারের চাইতে দাম বেশী পাওয়া যায়। তিনি আর ও জানান ছোট মাছ গুলো ধরে বেশীক্ষন তাজা রাখা যায় না তাই আমরা রাস্তার ধারে বসে বিক্রি করি। দাম ও ভাল পাওয়া যায়।এ ব্যাপারে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মসগুল আজাদ জানান, এখন বিলের পানি নেমে যাবার সাথে সাথে প্রচুর মাছ ধরা পড়ছে। বিশেষ করে ছোট মাছ গুলো বিক্রি করার জন্য স্থানীয় গ্রামবাসী রাস্তার ধারে বসে মাছ বিক্রি করে বাড়তি আয়ের একটা সুযোগ পাচ্ছেন।#

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD