তাড়াশে চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ সহ আটক ৬

Spread the love

স্টাফ রিপোটাঁর : সিরাজগঞ্জের তাড়াশে নাশকতার মামলায় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাকসহ ৬ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ ও র‌্যাব-১২’র একটি অভিযানিক দল। নাশকতার মামলায় বুধবার তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক , একই ইউনিয়নের ইউপি সদস্য সাদ্দাম হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, তাড়াশ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নাজির উদ্দিন, নওগাঁ ইউনিয়ন যুবলীগের সদস্য বাবু হোসেন।উল্লেখ্য ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের চার বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা এ মামলায় তাদের আটক করা হয়।এ ব্যাপারে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আবুল হাসান সবুজ জানান, নাশকতার মামলায় তাদেরকে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে আটক করা হয়েছে।এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান, আটকের পর পুলিশে সোপর্দ করলে বৃহস্পতিবার তদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD