নাটোরে সাবেক সংসদ সদস্য সহ ৭৩ জনের নামে মামলা

Spread the love
নাটোর প্রতিনিধি: ২০১৮ সালে নির্বাচনী প্রচারনাকালে নাটোরের নলডাঙ্গায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে হামলা করে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রবিবার আব্দুর রহিম শেখ বাদী হয়ে নাটোর- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামী করে আওয়ামীলীগের ৭৩ জন নামীয় আসামী ও ৭০-৮০ জন অজ্ঞাত আসামী করে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাতেই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান। সংসদ সদস্য শিমুল ছাড়াও মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তৌহিদুর রহমান লিটন, লোকমান হাকিম, সেলিম মাষ্টার, জহুরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম বিদ্যুাৎ, টুটুল প্রমূখ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীণী সাবিনা ইয়াসমিন ছবি পথ সভা করা উদ্দ্যেশ্যে গাড়ীবহর নিয়ে যাওয়ার সময় উপজেলার ত্রিমোহনী এলাকায় সাবেক সাংসদ শফিকুল ইসলাম শিমুল ও শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামীরা গাড়ীবহরে হামলা চালায়। এসময় হামলা প্রতিরোধ করতে গেলে বিএনপি নেতা দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড, হাতুড়ি ও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করলে দুলুর স্ত্রী ছবির ডান ভেঙ্গে গুরুতর আহত হয়। সেই সাথে ১৫-২০টি মোটরসাইকেল ভাংচুর করে আসামীরা।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD