তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে শাহ- শরীফ জিন্দানী ( রহঃ) মাজার প্রঙ্গনে দরবার- এ রেসালাতে চিশতিয়া খানকা শরীফের জায়গা জোরপূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার সকালে তাড়াশ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই খানকা শরীফের খাদেম মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, ২০২২ সালে নওগাঁ রংমহল গ্রামের মোস্তফা সরকারের নিকট থেকে ৮ শতক জায়গা খানকা শরীফের নামে ক্রয় করেন। পরে ওই জায়গার নামজারি ও হাল সন পর্যন্ত ভুমি উন্নয়ন কর প্রদান করেন। এ অবস্থায় নওগাঁ গ্রামের শাহ আলম গং জোড়পূর্বক ওই জায়গা দখন করে নেন। পরে সালিশী বৈঠকে ওই জায়গার সঠিকতা থাকায় খানকা শরীফকে দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু গত ২৮ সেপ্টেম্বর শাহ আলম গং সন্ত্রাসী কায়দায় জায়গাটির সীমানা খুটি জোরপূর্বক তুলে ফেলে নিজেদের দখলে নেন এবং জায়গায় না আসার জন্য খানকা শরীফের খাদেমদের হুমকি-ধামকী দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খানকা শরীফের আমীর মুহাম্মদ আজাদ খান চিশতি, খাদেম ছাইদুর রহমান মুন, হাসান শিবলু, হাবিবুর রহমান প্রমূখ।
চলনবিল বার্তা chalonbeelbarta.com