আরিফুল ইসলাম, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে জমির কাগজপত্র জেলা ভুমি অফিস থেকে তুলে দেয়ার কথা বলে এক প্রতিবন্ধীর কাছ থেকে ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক আশরাফ আলীর বিরুদ্ধে। প্রতারক আশরাফ উপজেলার চাঁনপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ভুক্তভোগী প্রতিবন্ধি আলামিন একই এলাকার পাড়িল বড়ই চড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী প্রতিবন্ধি আলামিন জানান, বেশ কিছু দিন আগে আমার নানা- নানীর সম্পত্তির মায়ের অংশ বের করতে গিয়ে একটি খতিয়ানে ভুল পরিলক্ষিত হয়। ওই কাগজটি সংশোধনের জন্য পার্শ্ববর্তী চাঁনপুর গ্রামের আশরাফ আলীর কাছে পরামর্শের জন্য যাই। আশরাফ আলী সকল কাগজপত্র দেখে বলেন তিনি ওই ভুল খতিয়ানটি জেলা ভুমি অফিস থেকে ঠিক করে দেবেন। এজন্য তিন প্রথমে আমার নিকট থেকে ৩০ হাজার টাকা নেয়। তাছাড়াও তিনি বিভিন্ন সময় কারণে – অকারণে দফায় দফায় টাকা নিয়ে মোট ৯০ হাজার টাকা নেয়। পরে একদিন তিনি বগুড়া জেলার শেররপুর উপজেলা ভুমি অফিসে নিয়ে গিয়ে একটি খতিয়ানের কাগজ দেয়। যার নং ৯৪ জেএল ২৯। পরে ওই খতিয়ান নিয়ে ভুল সংশোধনের জন্য তাড়াশ উপজেলা ভুমি অফিসে আবেদন করতে গেলে তা ভুয়া বলে জানা যায়। পরবর্তীতে বিষয়টি আশরাফ আলীকে জানিয়ে টাকা ফেরত চাইলে বলে আশরাফ কারো টাকা নিয়ে ফেরত দেয় না।এবিষয়ে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আশরাফ আলী এলাকায় বিভিন্ন লোকের সাথে জমি- জমা সংক্রান্ত কাগজ পত্রের কাজ করে দেয়ার কথা বলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে।এ প্রসঙ্গে প্রতারক আশরাফ আলীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com