* রিক্ত মন *
কবি সাংবাদিক ডাঃ আমজাদ হোসেন মিলন
দয়াময় হে চির ভাষ্কর যাতনা মুছ শত,
ব্যথির ব্যথা মুছ হে প্রভূ কাঁদিবে এরা কত?
প্রভু পক্ষের দৃষ্টি চেয়ে, হয়েছি হয়রান,
চোখের জলে ভিজিয়ে আছে বিছানা উপধান।
ভিজিয়ে কত উপাধান আর,হবেকি এরা শব,
নিরব যাতনায় ভুগিবে কত চীর পোশাকের সব
কলেজেতে চাকরী করছি বেতন ভাতা নাই,
এইতো চাকরী এইতো জীবন দুঃখ ব্যথা তাই।
বয়াস হলো চাকরী যাবে রিটার মুখোমুখি,
মনে কত ব্যথার চিহ্ন, কাদঁবে কত দুখী?
রিটার হবে চাকরী যাবে বেদনা বিধুর হাসি,
দুঃখের হাসি ঝড়ছে চোখে তপ্ত অশ্রু রাশি।
প্রিয় মুখের হাসির সমান সুখ কোথাও নাই,
ও হাশি আজ বিষাদ ভরা, দেখে মনে হয় তাই।
রিক্ত মনে সিক্ত ভাসা এই জীবনের ব্যথা,
মুছে যাক সব অতীত চিহ্ন অতীত শত কথা।
আমার জীবন ধংস হল,পরিবার হল শেষ,
চব্বিশ বছর চাকরী করে শুন্য হাতে ক্লেশ।
শব্দার্থঃ চির- চিরদিন, রিক্ত – শূন্য, শব- মরা,
উপাধান- বালিশ, চীর- ছেরা, ক্লেশ- অবসার।
ধিক্কার – দুঃখ, তপ্ত – গরম,
চলনবিল বার্তা chalonbeelbarta.com