“মানুষ যদি অমানুষ হয় “
– – – সাইফুল ইসলাম
একবার ভাবি কুকুর হবো,
একবার ভাবি পুরুষ।
আবার ভাবি শৃগাল হবো,
মুরগী পেলে বেহুশ।
একবার ভাবি বাঘ হবো,
একবার ভাবি নেতা ।
আবার ভাবি ছাগল হবো
খাবো কাঠাল পাতা৷
একবার ভাবি ভেড়া হবো,
মিলবো কোন পালে।
আবার ভাবি গরু হয়ে
থাকবো কারো গোয়ালে।
মানুষ হয়ে জন্ম নিয়ে
এসব হবার সাধ,
মানুষ যদি অমানুষ হয়
থাকে কি কিছু বাদ ?
চলনবিল বার্তা chalonbeelbarta.com