ডাঃ আমজাদ হোসেন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে সমবায় অফিস মাঠ চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে সভা হয়। উপজেলা বিএনপির আহবায়ক আ. ওয়াহাব এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন, আ. রউফ, আ. রাজ্জাক, নিকসন কুমার আমিন প্রমুখ। সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com