ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান রাসেল ও পৌর মেয়র আজাদকে অপসারণ 

Spread the love
ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম হাসনাইন রাসেল ও ভাঙ্গুড়া পৌরসভার মেয়র মো. আজাদ খানকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আদেশে তাদেরকে অপসারণ করা হয়। 
একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারকে উপজেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। তবে পৌরসভার মেয়রের স্থলাভিষিক্ত কে হচ্ছেন (সোমবার দুপুর) এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো নির্দেশ পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট অন্তবর্তীকালিন সরকারের জারিকৃত আদেশে উপজেলা পরিষদ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ১৩ (ঘ) প্রয়োগ করে উপজেলা চেয়ারম্যান অপসারণের আদেশে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন উপসচিব মো. আকবর হোসেন। অনুরুপভাবে ৩২ (ক) প্রয়োগ করে পৌরসভার মেয়র অপসারণের আদেশে রাস্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেছেন উপসচিব মো.মাহবুব আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাজমুন নাহার বিষয়টি  নিশ্চিত করেছেন।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD