চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের অভিযোগ এনে তার পদত্যাগ ও বিচারের দাবি জানিয়েছেন হরিপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। এই দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে রবিবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেছে এলাকার ছাত্র-জনতা ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ দিন চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন। নাগরিক সনদ, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় চরম বিড়ম্বনায় পড়েছেন ইউনিয়নবাসী। তারা অযোগ্য, দুর্নীতিগ্র¯’ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।
অপরদিকে সোমবার সকালে মথুরাপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন। এতে সেবাগ্রহীতা ¯’ানীয় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com