আবিরঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষকদের সাথে মতবিনিময় করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।গত শনিবার ১১ টার দিকে উপজেলার সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল হকের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় কালে শিক্ষার্থীরা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ গঠনে তারা সব সময় পাশে থাকবেন বলে জানান। তারা সব সময়ই সাধারণ মানুষকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন হলেও এ স্বাধীনতা বাংলাদেশের সকল মানুষের। এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্য শেখ রিয়াদ ও শ্রাবণের নেতৃত্বে মতবিনিময় সভায় ৩০/৩৫ জন শিক্ষার্থীসহ কলেজের প্রভাষক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায়, সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মো.সিরাজুল হক, রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক এম আব্দুল্লাহ সরকার বক্তব্য রাখেন।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com