বিএনপি ও জামাতের পক্ষে তাড়াশে জানমাল রক্ষায় সর্তকীকরণ মাইকিং

Spread the love

লুৎফর রহমান: সংখ্যলঘুসম্প্রদায়, আপমর জনসাধারণের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষাসহ আতংক কাটাতো সিরারগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির ও জামাতের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষায় দুইদিন যাবত উপজেলা জুড়ে সর্তকীকরণ মাইকিং করা হচ্ছে।

গত বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন হাট-বাজার ও জনাকীর্ণ স্থানে ওই মাইকিংকরা অব্যহৃত আছে। পাশাপাশি জামাতের পক্ষ থেকে তাঁদের দলীয় সকল ইউনিটের নেতাকর্মীদের মানুষের জানমাল এবং সম্পদ রক্ষায় সার্বক্ষনিক জনগনের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান, উপজেলা জামাতের সেক্রেটারি মো. শাহাজান আলী।
এ দিকে বুধবার থেকে মাইকিংয়ের কারণে তাড়াশ উপজেলা এলাকায় জনজীবন আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠেনি। তারপরও দল-মতনির্বিশেষে এলকার জন সাধারণের যাতে জীবনও সম্পদের কোন ক্ষতি সাধন হয়। এ জন্য উপজেলা জুড়ে সচেতনতা ও সর্তকীকরণ মাইকিং করা অব্যহৃতই রাখা হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল জানান, তাদের সকল দলীয় নেতা-কর্মীদের স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে আপমর জনসাধারণের জন্য কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD