আবদুর রাজ্জাক রাজু
ছাত্র-জনতার এমন অভাবিত বিপ্লব , বিস্ময়কর বিজয়
এখানে জীবন্ত ইতিহাস কথা কয়।
সেই বায়ান্নোর ভাষা আন্দোলন
উনসত্তুরের গণ অভূত্থান
সত্তুরের স্বাধীনতার সংগ্রাম
একাত্তুরের মুক্তিযুদ্ধ সব বাঁক বদলেই তরুণ
ছাত্র সমাজের ত্যাগের ও বীরত্বের অবদান উজ্জল।
তারপর স্বাধীনতা উত্তর “এক দল-এক দেশ”
নীতিরও বিরোধিতা করেছিল এই তরুণ সমাজই সর্ব প্রথম।
আবার নব্বইএ স্বৈরশাসকেরও অগ্নিগর্ভ উত্তাল
বিরোধিতারও মূল নায়ক ছিল এদেশের তরুণেরাই
নূর হোসেন তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকের অসংখ্য
আবু সাঈদের মতোই।
অনুরুপ সাম্প্রতিককালে একচেটিয়া, একতরফা, একদলীয়
কর্তৃত্ববাদ আর দু:শাসনের প্রথম জোড়ালো প্রতিবাদ
২০১৮তে শিক্ষার্থীদের হাত ধরেই শুরু হয়েছিল ‘কোটা
আন্দোলন এবং রাষ্ট্র মেরামতের নামে’।
সেই তরুণ নতুন প্রজন্মের শিক্ষার্থী আমাদের ভবিষ্যতের
কর্ণধার জ্যোতিস্করাই আজ অসাম্য, বৈষম্য,অবক্ষয়, অবিচার,
দুর্নীতি, লুটপাট, নৈরাজ্য, অগণতন্ত্র, রাজনৈতিক দুবৃর্ত্তায়ন,
মানবাধিকার ও বাক স্বাধীনতা খর্ব- এসব কিছুর বিরুদ্ধে
অবশেষে অগনিত জীবন ও রক্ত দিয়ে জেল-জুলুম সহ্য করে
বিজয় ছিনিয়ে এনে প্রমাণ করল যুগে যুগে তরুণ ও নবীনদের
আন্দোলন বৃথা যায় না বিশেষ করে যদি তা জন¯্রােতে মিশে
জনতার সাথে একাত্ম হয়ে যায়।
কেননা, দমন-পীড়ণ করে বাঙ্গালী জাতীকে বেশী দিন
দমিয়ে রাখা সম্ভব নয় এবং বাড়াবাড়ি ও সীমা লংঘনের
ফলও ভাল হয় না। স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী।
যারা স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের জোয়ার স্বচোখে
দেখে নাই তারা এই বিস্ফোরণ থেকে আঁচ করে নিতে পারে
কেননা এটা ২০২৪এ যেন বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ
আর এক অন্যরকম স্বাধীনতা, আর একটি বিজয়। …
০৫-০৮-২৪
চলনবিল বার্তা chalonbeelbarta.com