তাড়াশ প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা জেলাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ (আরইআরএমপি-৩) প্রকল্পের আওতায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৮ টি ইউনিয়নের ৮০ জন নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়। গত( ১ লা আগষ্ট) বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সুইচিং মং মারমা।
এতে প্রধান অতিথি হিসেবে নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করেন সিরাজগঞ্জ ৩ (তাড়াশ- রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস-চেয়ারম্যান মাহফুজা আক্তার, উপ সহকারী প্রকৌশলী বাবুল আক্তার, তারিকুল ইসলাম,তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজ বলেন তিল-তিল করে জমানো এই সঞ্চয় অপচয় করবেন না, এই সঞ্চয় আপনাদের ভবিষ্যৎ। হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের পাশপাশি ব্যাংকে জমা রেখে প্রয়োজনের সময় উত্তোলন করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। পরে তাদের সঞ্চয় করা টাকার জনপ্রতি ১ লাখ ২০ হাজার ৪ শত ২২ টাকা করে মোট ৮০ জন নারীকে চেক ও সনদপত্র বিতরণ করেন।
চলনবিল বার্তা chalonbeelbarta.com