তাড়াশের চলনবিলে নিজ বাড়িতে চলে দেহ ব্যবসা

Spread the love
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশের চলনবিলের মাঝে নিজ বাড়িতে পতিতাদের দিয়ে দেহব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে মো. শরিফ প্রমানিক (৬০) নামে এক বাড়ি-মালিকের বিরুদ্ধে। বাড়ি মালিকের নিয়ন্ত্রণে এই দেহ ব্যবসা পরিচালনা শুধু রাতের আধারেই নয় নিয়মিত চলছে দিনের আলোতেও। স্থানীয়রা বলছেন, এটা নতুন কিছু নয়। তবে চলনবিলের পাশে এই ধরনের নোংরা কাজের প্রতিকার চান তারা।
সরেজমিনে ঘুরে জানা যায়, উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ৯নং ব্রিজ পাশেই একটি টিনের বাড়িতে পতিতা দিয়ে এসব নোংরা কাজ পরিচালনা করানো হচ্ছে। শরিফ প্রমানিকের এই বাড়িতে নিয়মিত যৌন ব্যবসা পরিচালিত হয়। বিশেষ কৌশলে এবং গোপনীয়তার সাথে জমজমাট চলছে যৌন ব্যবসা। নিজেদের বাসায় কখনো নিজের বন্ধু আবার কখনো স্ত্রীর আত্মীয় বলে চলে চেনা-অচেনা মানুষের আনাগোনা।
নাম বলতে অনিচ্ছুক একজন জানান, তাদের বিরুদ্ধে এলাকার কেউ সরাসরি প্রতিবাদ করতে পারে না। যদি কেউ বলে তাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয়। মান-সম্মানের ভয়ে কেউ কিছু বলে না।  তবে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে হয়ত তাদের এই যৌন ব্যবসা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। 
এ বিষয়ে বাড়ির মালিকের স্ত্রী বলেন, আজ থেকে আর বাড়িতে খারাপ কাজ হবে না। যদি খারাপ কাজ চলে তাহলে আপনাদের ফোন দেবো।  অভিযুক্ত বাড়ির মালিক শরীফ প্রমানিক বলেন, আগে এ ব্যবসা চলতো কিন্তু কিছুদিন ধরে বন্ধ আছে।
এব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বিষয়টি আমার জনা নেই, তবে ঘটনাস্থলে এ ধরনের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD