আরিফুল ইসলাম: “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৪ইং উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার সুইচিং মং মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, পৌর মেয়র আব্দুল রাজ্জাক, ভাইস চেয়ারম্যান ম ম জর্জিয়াস মিলন রুবেল, বীর মুক্তিযোদ্ধা এস এম রাজ্জাক, মৎস্য অফিসার মশগুল আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ সহ আরো অনেকে।
চলনবিল বার্তা chalonbeelbarta.com