আরিফুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশের চলনবিলে নৌকায় ভ্রমনের নামে নারীদের ভাড়া করে অশালীন নাচ পরিবেশনের অভিযোগ উঠেছে। কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নাই।
মঙ্গলবার সকালে উপজেলার মান্নাননগর এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, একদল যুবক তিনজন নারীকে ভাড়া করে এনে নৌকায় অশ্লীল নাচের সঙ্গে ফুর্তি করছে এবং নৌকায় গান বাজনাসহ অল্লীলতা চলছিল। এসময় প্রশাসনকে অবগত করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করে না।
জানা গেছে, উপজেলার মান্নাননগর এলাকার ৯নং ব্রিজ থেকে প্রতিদিন এসব নারীরা নৌকায় নাচের জন্য যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চলনবিলে নাচের নারী ভাড়া করে এনে নৌকায় ঘুড়াঘুড়ি করে। বিভিন্ন সময় অভিযান চালানো হয়েছে। তবে আবারও অভিযান চালানো হবে।
প্রসঙ্গ, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।
চলনবিল বার্তা chalonbeelbarta.com