লুৎফর রহমান: সিরাজগঞ্জের তাড়াশে মোটরসাইকেল দুর্ঘটনায় ফাতেমা খাতুন (৪৮) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের দেবর সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোস্তাক আহম্মেদ।
ঘটনাটি ঘটেছে উপজেলার তাড়াশ- রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ী নামক স্থানে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ ২৬ জুলাই শুক্রবার সকালে নিহত স্কুল শিক্ষিকা ফাতেমা খাতুন তার তাড়াশের বাসা থেকে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি গুল্টা যাওয়ার সময় আসানবাড়ি নামক স্থানে শিয়ালের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।
পরে এলাকাবাসীর সহযোগিতায় আত্নীয় স্বজনের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুতে শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সে গুল্টা গ্রামের বাসিন্দা ও তাড়াশ ডিগ্রী কলেজের প্রভাষক মোতালেব হোসেন শিশিরের স্ত্রী।
উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি উপজেলা শিক্ষা অফিসার মোসাব্বির হোসেন খান,তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীউল হক শামীম।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com