বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক (২০২৩-২০২৪) অর্থবছরের মঞ্জুরীকৃত বিশেষ অনুদান গরীব-দুখীসহ এলাকার মসজিদ, মন্দিরে ১৭ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসন-৩০৮ এর মাননীয় সংসদ সদস্য এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি এমপি।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু, জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ভুট্রো ও ভাইস চেয়ারম্যান চামেলী খাতুন প্রমূখ।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com