ডাঃ আমজাদ হোসেন: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধামাইলকান্দি- সলঙ্গা পাকা সড়কে হাল সময়ে নির্মাণ করা একটি ব্রীজের দু’পাশের সড়ক দেবে যাওয়ায় বাহন নিয়ে চলাচলে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। এদিকে বৃষ্টিতে সড়কের সাইডের কিছু অংশ ধসে গেছে।
উল্লাপাড়া উপজেলার ধামাইলকান্দি- সলঙ্গা সড়কের চরবেড়া এলাকায় খালের উপর এলজিইডি থেকে আগের ছোটো ব্রীজটি ভেঙ্গে ঠিকাদারের মাধ্যমে নতুন একটি ব্রীজ নির্মাণ করা হয়েছে। হাল সময়ে ব্রীজটি ও দু’পাশের সড়ক নির্মাণ শেষ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে ব্রীজটির দু’পাশের সড়ক দু’থেকে আড়াই ইঞ্চি দেবে গেছে। ব্রীজের কাছাকাছি নতুন নির্মাণ করা সড়কের কিছু অংশ ভারী বৃষ্টিপাতে ধসে গেছে। একাধিক ভ্যান চালক ও সাধারণ জনগণ বলেন ব্রীজের সংযোগ সড়ক দেবে যাওয়ায় বাহন নিয়ে চলতে কিছুটা সমস্যা হচ্ছে। এছাড়া বৃষ্টি হলে সড়কের পাশে একটু একটু করে আরো ধসে যাচ্ছে।
উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন দেবে সড়কের দেবে যাওয়া অংশ ও ধসে যাওয়া অংশ সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে মেরামত করে দেওয়া হবে।
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com