আশরাফুল ইসলাম আসিফ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মাজহারুল নামের এক প্রতিবন্ধী চাচার ভাগের ইউক্লেক্টরের ১১ টি গাছ না বলে বিক্রি করেছেন আপন বড় ভায়ের ছেলে মোঃ রিফাত হোসেন। সরে জমিনে গিয়ে দেখা যায়, ইসমাইলি জমিতে ১১ টি বড় বড় ইউক্লেক্টর গাছ কেটে রেখেছে। উপর সিলেট গ্রামের আরহাজ্ব ইয়াছিন বলেন, আমরা ওনেক আগে থেকেই দেখে আসছি এই গাছ গুলো মৃত মজিবর হোসেন লাগিয়েছে। তাহলে জমির মালিক এরা ভাই বোন সবাই। গাছ কাটলে সবার সম্মতিতে কাটা উচিত। এভাবে তাদের ফাঁকি দিয়ে কাটা টা আমার কাছে অবৈধ মনে হয়। মাজাহারুলের বড় বোন মোছাঃ মমতাজ বেগম বলেন, আমার ভাতিজা আমাদের না বলে শুধু এই গাছ না বসত বাড়ির গাছ ও বিক্রি করেছে। আমার এই প্রতিবন্ধী ভাই কে ভাগ দিবে বলে এখনো দেয় নি। আবার জমির গাছ গুলো আজ কাটছে। তাও আবার কাউকে না জানিয়ে অল্প টাকায়। ১১ টি গাছের মূল্য ৪০ হাজার টাকা যা তারা বিক্রি করেছে মাত্র ১৫ হাজার টাকায়। প্রতিবন্ধী মোঃ মাজাহারুল এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চেয়েও বিচার পাচ্ছে না। এই ব্যপারে মোঃ রিফাত কে মুঠোফোনে ও বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে ১নং তালম ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এখনো আমার কাছে এসে বলে নাই বল্লে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।#
Weekly Chalonbeel Barta chalonbeelbarta.com