বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

র‌্যাব-১২ সদর কোম্পানি ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে ৫৭ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি বলেরো পিকআপ জব্দ।

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

 র‌্যাব-১২ সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পিকআপযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানি ও র‌্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা-রংপুর মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্ট চলাকালে অদ্য ২৮ জুন ২০২৪ খ্রি. বিকাল ১৬.৪০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় একটি রেজিঃ বিহীন সাদা রংয়ের বলেরো পিকআপ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ আল আমিন (২৫), পিতা-আলী আশরাফ, সাং-পুয়াবাড়ী, ২। মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-মোঃ লোকমান হোসেন, ৩। মোঃ আনিছ আহম্মেদ (২৩), পিতা-মোরশেদ, উভয় সাং-হোসেনপুর, সর্ব থানা-দেবীদ্বার, সর্ব জেলা-কুমিল্লাদেরকে আটক করা হয়।

 এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড, নগদ ৬,৬৭০/- টাকা এবং ০১টি বলেরো পিকআপ জব্দ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD